
আজকাল মানুষ নিজেদের খাদ্যাভ্যাস সম্পর্কে ক্রমশ সচেতন হচ্ছে। সুস্থ থাকতে অনেকেই তাদের দৈনন্দিন খাবারে বিভিন্ন ধরণের বীজ যোগ করছেন। চিয়া বীজ, তিসি বীজ, কুমড়ার বীজ, তিল এবং তুলসি বীজ অসাধারণ পুষ্টিগুণের জন্য বিভিন্ন উপায়ে খাওয়া হচ্ছে। তবে আপনি কীভাবে এগুলো খাচ্ছেন তা গুরুত্বপূর্ণ। এই বীজগুলো থেকে সবচেয়ে বেশি উপকার পেতে, এগুলো খাওয়ার সঠিক উপায় জানা জরুরি।
চিয়া বীজ ফাইবার, প্রোটিন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ। এটি ভিজিয়ে দইয়ের সঙ্গে মিশিয়ে খেলে প্রোবায়োটিকের কার্যকারিতা বাড়ে এবং এর পুষ্টিগুণও পুরোপুরি গ্রহণ করা যায়।
তিসি বীজ শুকনো ভেজে গুঁড়া করে মৌরির সঙ্গে মেশান। এই মিশ্রণটি মুখশুদ্ধি (মুখওয়াস) হিসেবে খেলে পেট ফাঁপা কমাতে সাহায্য করতে পারে।
তিল বীজ গুঁড়া করে রুটি বানানোর সময় আটার সঙ্গে মেশান। এই মিশ্রণটি আপনার ক্যালসিয়াম গ্রহণ বাড়াতে সাহায্য করতে পারে।
কুমড়ার বীজ ভেজে তাজা ফলের উপর ছিটিয়ে দিন। এটি আপনার খাদ্যতালিকায় বাড়তি ম্যাগনেসিয়াম যোগ করার একটি সহজ উপায়।
তুলসি বীজ যদি আপনি কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তবে তুলসি বীজ ভিজিয়ে ডাবের পানিতে মিশিয়ে নিন। এই মিশ্রণটি পান করলে হজমশক্তি উন্নত হতে পারে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
এই পুষ্টিসমৃদ্ধ বীজগুলো আপনার দৈনন্দিন খাদ্যতালিকায় যোগ করা সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখার একটি সহজ উপায় হতে পারে। আপনার খাবারকে আরও পুষ্টিকর করে তোলার পাশাপাশি এর উপকারিতা উপভোগ করতে এই সহজ পদ্ধতিগুলো চেষ্টা করুন।
উত্তরা/এএইচ

