উত্তরা প্রতিদিন
ঢাকা

নিউ গভঃ ডিগ্রি কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২০ আগস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ণ
নিউ গভঃ ডিগ্রি কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

 

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর নিউ গভঃ ডিগ্রি কলেজের শামসুদ্দিন ছাত্রাবাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রদল। বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়।

নিউ গভঃ ডিগ্রি কলেজ ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তামজিদুর রহমান ফাহিমের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছাত্রাবাস প্রাঙ্গণে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকেরা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রাবাসের পরিবেশকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিত বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছগুলোর পরিচর্যার ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সচেতন করে তুলতে বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে শামসুদ্দিন ছাত্রাবাসের সহকারী তত্ত্বাবধায়ক মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেতা শাহিল ফারদিন, সাকিল হাসান এবং শামসুদ্দিন ছাত্রাবাসের ছাত্রদল নেতা শাফি, হুমায়ূন, তুহিন, শুভ, নোমান ও হায়দার হোসেন।

এ সময় হায়দার হোসেন ছাত্রাবাসের ছাত্রদল নেতা চঞ্চল হোসাইন, সামির, রাকিবুল, জিম, মেহেদীসহ বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। তাঁদের প্রত্যাশা, শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়লে ক্যাম্পাসের পরিবেশ আরও সবুজ ও সুন্দর হয়ে উঠবে।

 

 

 

 

 

Read more — উত্তরাঞ্চল
Home