উত্তরা প্রতিদিন
ঢাকা

তিনি একাই প্রতারণার ১৩০ মামলার আসামি!

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৯ আগস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ণ
তিনি একাই প্রতারণার ১৩০ মামলার আসামি!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি অবৈধ এনজিওর মাধ্যমে প্রতারণা ও বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নিশাত দিলরুবা জাহানকে (৩৯) গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকার বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নিশাত দিলরুবা জাহান শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের মো. সানোয়ার হোসেনের স্ত্রী।

 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিশাত দিলরুবা জাহানের বিরুদ্ধে প্রায় ১৩০টি প্রতারণা মামলা রয়েছে এবং এসব মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।

অভিযোগ রয়েছে, একটি অবৈধ এনজিওর মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে আত্মসাৎ করা হয়েছে।

 

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশাত জানান, গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারের পর নিশাত দিলরুবা জাহানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home