বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ অনুষ্ঠিত

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
১৭ আগস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে  ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ অনুষ্ঠিত
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

"শিক্ষা সেবায় আনন্দ

গড়বো নতুন দিগন্ত " 

এই স্লোগান কে সামনে রেখে

জাতীয় শিশুকিশোর সংগঠন "ফুলকুঁড়ি আসর" -এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে "রাজশাহী মহানগরী "শাখার উদ্যোগে ৫ম, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত  "মাইন্ড ম্যারাথন সিজন-০৩"-এর প্রতিযোগিতা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছ।

উক্ত অনুষ্ঠানে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী শাখার সহকারী পরিচালক  মোঃ ইউসুফ আলী। আরো উপস্থিত ছিলেন দোলনচাঁপা অঞ্চলের পরিচালক নাহিদ হাসান  রিফাত,কুসুম কানন অঞ্চলের পরিচালক মেহেদী মাহফুজ, শুভ্রকানোর অঞ্চলের পরিচালক ওয়ালীউল্লাহ ওলি সহ অন্যান্য সংগঠক বৃন্দ। উক্ত অনুষ্ঠানে 

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে প্রতিযোগিতার পরিবেশ ছিল উৎসবমুখর ও আনন্দঘন। তাদের মেধা, আগ্রহ ও উদ্দীপনায় মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি জ্ঞানচর্চা ও সৃজনশীলতার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।