
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আজ বৃহস্পতিবার মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টার দিকে কারাগারের প্রধান ফটকের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে কারাগারের ভেতরে প্রবেশ করে।
শোভাযাত্রা শেষে বন্দীদের নিয়ে আলোচনা সভা হয়। এতে পরিবার ও সমাজে মাদকের ভয়াবহতা তুলে ধরা হয়। পাশাপাশি কারাগারে বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা দর্শনার্থীদের নিয়েও পৃথক আলোচনা সভা আয়োজন হয়।
Read more
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান, উপতত্ত্বাবধায়ক নূর মোহাম্মদ, জেল সুপার তারেক কামাল, জেলার আমানুল্লাহসহ কারারক্ষী ও বন্দীরা।
কারা কর্তৃপক্ষ জানান, মাসব্যাপী মাদকবিরোধী প্রচারাভিযান হাতে নেওয়া হয়েছে। এ সময়ে কারাগারের কর্মকর্তা-কর্মচারী, কারারক্ষী, বন্দী ও দর্শনার্থীদের মাদকদ্রব্যের কুফল সম্পর্কে সচেতন করা হবে।

