উত্তরা প্রতিদিন
ঢাকা

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, গ্রেপ্তার এনসিপির বহিষ্কৃত নেতা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৫ আগস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, গ্রেপ্তার এনসিপির বহিষ্কৃত নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার ভোরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।

তিনি জানিয়েছেন, সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বগুড়ায় আনার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে ২ আগস্ট রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল বগুড়া সদর থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, ২৯ জুলাই বিকালে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে বাদী গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেখতে পান। ওই পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এজাহারে আরও বলা হয়, পোস্টটি পরে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সমালোচনার মুখে একপর্যায়ে পোস্টটি মুছে ফেলা হয়।

 

Read more — উত্তরাঞ্চল
Home