
ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে যখন উৎসবমুখর পরিবেশ, তখন ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছে সুজুকি। ‘সুজুকি ওয়ার্ল্ড কাপ ম্যাডনেস’ ক্যাম্পেইনের অংশ হিসেবে র্যাফেল ড্রয়ের মাধ্যমে ৪৩ ইঞ্চি এলইডি টিভি জিতেছেন রাজশাহীর এক মোটরসাইকেল ক্রেতা। রাজশাহীর বানেশ্বর বাজারে অবস্থিত নিউ সাকুরা এন্টারপ্রাইজ শোরুম থেকে সুজুকির Gixxer FI Disc মোটরসাইকেল কেনার পর র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ী হন চারঘাট উপজেলার বাসিন্দা মো. শাকিল আহমেদ। তিনি ২ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা মূল্যের মোটরসাইকেলটি ক্রয় করেন।
বুধবার (২৪ জুন) মোটরসাইকেল কেনার পর আয়োজিত র্যাফেল ড্রয়ে বিজয়ী হিসেবে নির্বাচিত হন শাকিল আহমেদ। পরে বৃহস্পতিবার (২ জুলাই) এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে ৪৩ ইঞ্চি এলইডি টিভি তুলে দেওয়া হয়। এ সময় আনন্দঘন পরিবেশে পুরস্কার হস্তান্তর অনুষ্ঠান উদযাপন করা হয়।
পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মো. শাকিল আহমেদ বলেন, “আমি একেবারেই আশা করিনি যে এমন একটি পুরস্কার পাব। বিজয়ী হওয়ার খবর ফোনে জানানো হলে সত্যিই অনেক আনন্দিত হয়েছি। বিশ্বকাপের সময় পরিবারের সবাইকে নিয়ে বড় পর্দায় খেলা উপভোগ করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে দারুণ একটি অনুভূতি।” এ জন্য তিনি সুজুকি পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান।
নিউ সাকুরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলতাফ হোসেন সরকার বলেন, “ক্রেতাদের হাতে এমন আকর্ষণীয় পুরস্কার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও বিভিন্ন অফারের মাধ্যমে গ্রাহকদের আনন্দ আরও বাড়িয়ে দিতে চাই। যারা আরামদায়ক, নির্ভরযোগ্য ও উন্নতমানের মোটরসাইকেল খুঁজছেন, তাদের সুজুকির মোটরসাইকেলগুলো দেখার আহ্বান জানাই।”
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সুজুকির ‘ওয়ার্ল্ড কাপ ম্যাডনেস’ অফার এখনো চলমান রয়েছে। ফলে নির্ধারিত শর্তে সুজুকির মোটরসাইকেল কিনে অন্যান্য ক্রেতারাও র্যাফেল ড্রয়ের মাধ্যমে ৪৩ ইঞ্চি এলইডি টিভিসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাচ্ছেন।

