উত্তরা প্রতিদিন
ঢাকা

বিপিজেএ'র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৭ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ণ
বিপিজেএ'র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে সামাদ খান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ নির্বাচিত হয়েছেন।

শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের পর গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে কাবিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজম খান, অর্থ সম্পাদক পদে মিলন শেখ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে সোহরাব হোসেন সৌরভ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং নির্বাহী সম্পাদক পদে রাশেদুর রহমান রাসেল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজম খান বিপুল ভোটে বিজয়ী হন। অন্যদিকে সহ-সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র এক ভোটের ব্যবধানে জয় পান কাবিল হোসেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ২৫ জুন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়। সাতটি পদের বিপরীতে মোট ১০টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে চারটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু বলেন, মনোনয়নপত্র জমা থেকে শুরু করে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।

ভোটকেন্দ্র পরিদর্শন করেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনারদেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক গণধ্বনির সম্পাদক ইয়াকুব শিকদার, রাজশাহীর আলোর সম্পাদক আজিবার রহমান, দৈনিক সানশাইনের ব্যবস্থাপনা সম্পাদক নুরুল হক, দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, সাংবাদিক কল্যাণ সমিতির মহাসচিব কাজী শাহেদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল মুস্তাফিজ, নির্বাহী সদস্য শরিফুজ্জামান রয়েল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, দপ্তর সম্পাদক ফজলুল করিম বাবলু, সদস্য মাইনুল হাসান জনি ও শুকরানা বাবুসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা।

এদিকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ. ম. সাজু, বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব শাহাদৎ হোসেন মুন্না এবং মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

Read more — উত্তরাঞ্চল
Home