উত্তরা প্রতিদিন
ঢাকা

‘বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন রাজশাহীর 'টেকফ্লিক্স'র সিইও নাসিম রানা

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২০ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
   ‘বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন রাজশাহীর 'টেকফ্লিক্স'র সিইও নাসিম রানা

 

 

তথ্যপ্রযুক্তি ও ব্যবসা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড-২০২৬ (সিজন-০২)’ অর্জন করেছেন দেশের জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান রাজশাহীর টেকফ্লিক্স (Techflix)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসিম রানা মাসুদ।

 

স্টার বাংলাদেশ মিডিয়া ও ই-ক্রয়ের যৌথ উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

 

শনিবার (২০ জুন) রাত ৮টার দিকে রাজধানীর একটি অভিজাত হোটেলের মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও গবেষক রেজাউল বোন্দেল্লা চৌধুরী।

 

এ সময় বিশেষ অতিথি ছিলেন দেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস। অনুষ্ঠান শেষে অতিথিদের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন নাসিম রানা মাসুদ।

 

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় নাসিম রানা মাসুদ বললেন, আলহামদুলিল্লাহ, ২০২৬ সালে এমন একটি সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশ-বিদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে কাজের যে স্বীকৃতি আমি পেয়েছি, তা সবসময় আমাকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করে। এই সম্মাননা আগামী দিনে টেকফ্লিক্সকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি ও অনুপ্রেরণা জোগাবে। এই অর্জন আমার একার নয়; এটি পুরো টেকফ্লিক্স টিমের কঠোর পরিশ্রম এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার ফল।'

 

উদ্যোক্তা হিসেবে নাসিম রানা মাসুদের সাফল্যের পরিধি বেশ বিস্তৃত। এর আগে তিনি দেশ-বিদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে একাধিক সম্মানজনক পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন। ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে ‘বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড-২০২৬’ তার অর্জনের ঝুলিকে আরও সমৃদ্ধ করেছে।

 

উল্লেখ্য, তরুণ উদ্যোক্তা নাসিম রানা মাসুদের নেতৃত্বে টেকফ্লিক্স বর্তমানে প্রযুক্তি ও সেবা খাতে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর সেবা প্রদানের মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক পরিচিতি অর্জন করেছে। তার এই নতুন অর্জনে বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও পেশাজীবী মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home