উত্তরা প্রতিদিন
ঢাকা

আরডিএর নতুন চেয়ারম্যান বিএনপি নেতা সুইট

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১২ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ণ
আরডিএর নতুন চেয়ারম্যান বিএনপি নেতা সুইট
আবুল কালাম আজাদ সুইট

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সহ-সভাপতি এবং মহানগর যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট।  তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তাঁকে আরডিএর চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আবুল কালাম আজাদকে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে আরডিএর চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জানতে চাইলে আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, আমাকে এই দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। রাজশাহীর উন্নয়নে এ দায়িত্ব যেন নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। 

Read more — উত্তরাঞ্চল
Home