উত্তরা প্রতিদিন
ঢাকা

বিএনপির সাত দিনের কর্মসূচি ঘোষণা

উত্তরা ডেস্ক ১৮ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ণ
বিএনপির সাত দিনের কর্মসূচি ঘোষণা

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার (১৮ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, তবে ঈদুল আজহার কারণে কেউ যদি দুই-এক দিন পরে কর্মসূচি পালন করেন, সেটিও করতে পারবেন

রাজনীতি/একে

Read more — রাজনীতি
Home