উত্তরা প্রতিদিন
ঢাকা

স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ছোট ভাইকে হত্যা, যুবক গ্রেফতার

উত্তরা ডেস্ক ১৭ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ণ
স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ছোট ভাইকে হত্যা, যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ঘুমন্ত ছোট ভাইকে কুপিয়ে হত্যাকারী উজ্জ্বলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শরীয়তপুর জেলার চরাঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিহত মো. মোহন (৩২) ও তার বড় ভাই উজ্জ্বল (৩৪) ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা রোডের ফাজিলপাড়া এলাকার মো. বাবুল মিয়ার ছেলে।

শুক্রবার ভোরে নিজ বাড়িতে ঘটনার পরপরই পালিয়ে যায় উজ্জ্বল।

পুলিশ জানায়, উজ্জ্বল মাদকাসক্ত। এজন্য পরিবারের কেউ তার সঙ্গে বেশি কথা বলতেন না। অনেকটা অবহেলা করতেন। তার ছোট ভাই গার্মেন্টসে ভালো বেতনে কাজ করতেন। পরিবারের সবার মতো উজ্জ্বলের স্ত্রীও মোহনকে গুরুত্ব দিত এবং ভালোবাসতো। এ বিষয়টি উজ্জ্বল তার স্ত্রীর সঙ্গে মোহনের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন। এ নিয়ে উজ্জ্বল প্রায়ই বাড়িতে ঝগড়া করতেন।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, উজ্জ্বল পারিবারিক বিষয় নিয়ে তার ছোট ভাইকে হত্যা করেছে বিষয়টি গ্রেফতারের পর সে স্বীকার করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

এমএম 

Read more — সারাদেশ
Home