উত্তরা প্রতিদিন
ঢাকা

আলু বাণিজ্যে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের

বিদেশ ডেস্ক ১৬ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ণ
আলু বাণিজ্যে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পরপরই রাজ্যের আলু চাষি ও ব্যবসায়ীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আন্তঃরাজ্য আলু বাণিজ্যে দীর্ঘদিনের চলা নিষেধাজ্ঞা তুলে দিলেন তিনি।

শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন, এখন থেকে আলু-পেঁয়াজ সহ সব ধরনের কৃষিপণ্য ও পশুপণ্য ভারতের যে কোনো রাজ্যে কোনো ধরনের বাধা ছাড়াই পাঠানো যাবে।

পশ্চিমবঙ্গের আলু ভিন রাজ্যে পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পুলিশসহ অন্য কোনো সংস্থা আলু বাণিজ্যে আর বাধা দেবে না। শুধু আলু নয়, নিত্যপ্রয়োজনীয় আরও কিছু পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রেও বাধা দূর হয়েছে।

 

এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগের সরকার রপ্তানি বন্ধ রেখে চাষিদের চরম দুর্দশার মুখে ফেলেছিল। আমি অন্য রাজ্যে ফসল পাঠাতে বাধা দেওয়ার সেই প্রথার অবসান ঘটালাম। এখন থেকে সীমান্তে পণ্য পরিবহনে কেউ বাধা দিতে পারবে না এবং কাউকে হয়রানি করা যাবে না।

 

 

Read more — আন্তর্জাতিক
Home