উত্তরা প্রতিদিন
ঢাকা

পার্ক বানাবে ইসরায়েল, নিজেদের ঘর ভাঙতে বাধ্য হচ্ছে ফিলিস্তিনিরা

উত্তরা ডেস্ক ১৬ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ণ
পার্ক বানাবে ইসরায়েল, নিজেদের ঘর ভাঙতে বাধ্য হচ্ছে ফিলিস্তিনিরা

twitter sharing buttonlinkedin sharing buttoncopy sharing buttonprint sharing button

জেরুজালেমের পূর্বাঞ্চলের সিলওয়ান এলাকার আল বুস্তান মহল্লায় নিজেদের বাড়িঘর নিজেরাই ভেঙে ফেলতে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা। সেখানে ‘কিংস গার্ডেন’ নামে একটি বাইবেলভিত্তিক থিম পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

শনিবার (১৬ মে) দ্য গার্ডিয়ানের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, জেরুজালেম শহরে কয়েক সপ্তাহ ধরে বুলডোজার ও জ্যাকহ্যামারের শব্দ শোনা যাচ্ছে। তবে এবার শুধু সরকারি কর্মীরাই নয়, নিজেদের ঘর ভাঙছেন ফিলিস্তিনিরাও।

এই এলাকায় বসবাসকারী জালাল আল তাওয়িল জানান, তার পরিবারের কয়েক প্রজন্মের স্মৃতিবিজড়িত বাড়িটি তিনি নিজেই ভাঙতে বাধ্য হয়েছেন।

 

জেরুজালেম পৌরসভা তাকে জানায়, কর্তৃপক্ষ যদি বাড়িটি ভাঙে, তাহলে খরচ বাবদ ২ লাখ ৮০ হাজার শেকেল দিতে হবে। তাই তুলনামূলক কম খরচে নিজেই শ্রমিক ও যন্ত্র ভাড়া করে বাড়ি গুঁড়িয়ে দেন তিনি।

 

 

তাওয়িলের ভাষায়, ‘এটা আত্মহত্যা আর খুন হওয়ার মধ্যে একটি বেছে নেওয়ার মতো।’

 

গত দুই বছরে আল বুস্তান এলাকায় অন্তত ৫৭টি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আরও অন্তত ৮টি বাড়ি শিগগিরই ভাঙার তালিকায় রয়েছে। এসব জায়গায় নির্মাণ করা হবে ‘কিংস গার্ডেন’ থিম পার্ক। ইসরায়েলের দাবি, প্রায় তিন হাজার বছর আগে বাইবেলের রাজা সলোমন এখানে অবকাশ যাপন করতেন।

২০০৭ সাল থেকেই ‘কিংস গার্ডেন’ প্রকল্পটি ঝুলে ছিল। আন্তর্জাতিক চাপ ও ফিলিস্তিনিদের প্রতিরোধের কারণে দীর্ঘদিন বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা, গাজা যুদ্ধ এবং ডোনাল্ড ট্রাম্পের পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর পরিস্থিতি বদলে যায় বলে স্থানীয়দের দাবি।

 

 

এমএম 

Read more — আন্তর্জাতিক
Home