উত্তরা প্রতিদিন
ঢাকা

ওয়ানডে দলে ফেরার ভাবনা নেই মুশফিকের

ক্রীড়া ডেস্ক ১৫ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ণ
ওয়ানডে দলে ফেরার ভাবনা নেই মুশফিকের

আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরে গেছেন মুশফিকুর রহিম। গত বছর এই ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল তার শেষ অ্যাসাইনমেন্ট। যদিও সম্প্রতি গুঞ্জন উঠেছে, ওয়ানডেতে ফেরার কথা ভাবছেন টাইগার ব্যাটার। অবশেষে এই গুঞ্জন থামিয়ে দিয়ে মুশফিক স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়ানডে দলে ফেরার ভাবনা নেই তার।

আগামীকাল শনিবার সিলেট টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের আগে আজ শুক্রবার সংবাদ সম্মেলনের স্বাগতিকদের প্রতিনিধিত্ব করেন মুশফিক। সেখানে তিনি বলেন, ‘ওয়ানডেতে আর ফেরার পরিকল্পনা নেই, যদিও প্রস্তাব এসেছিল। তবে আমার মনে হয়, আমাদের ওয়ানডে দলটা এখন খুবই ব্যালেন্সড।’

টেস্ট নিয়ে জানতে চাইলে মুশফিকের ভাষ্য ছিল এমন, ‘টেস্ট চক্রে গতবারের চাইতে ভালো অবস্থানে থেকে শেষ করতে চাই। ঘরের মাঠে যতটা সম্ভব পয়েন্ট নিতে চাই আমরা।’

 

Read more — খেলাধুলা
Home