উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে যুবদলের শোভাযাত্রায় টমটমে প্রতীকী খালেদা জিয়া

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
রাজশাহীতে যুবদলের শোভাযাত্রায় টমটমে প্রতীকী খালেদা জিয়া
রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেলের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে ব্যতিক্রমী আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী টমটম গাড়িতে প্রতীকী বেগম খালেদা জিয়াকে বসিয়ে বের করা শোভাযাত্রাটি নগরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। এতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেলের উদ্যোগে মঙ্গলবার এ শোভাযাত্রার আয়োজন করা হয়। নগরীর মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় চন্দ্রিমা, শাহমখদুম ও রাজপাড়া থানা যুবদলের নেতাকর্মীসহ বিভিন্ন ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতা অংশ নেন। টমটমে প্রতীকী খালেদা জিয়াকে নিয়ে শোভাযাত্রাটি নগরবাসীর মধ্যে কৌতূহল সৃষ্টি করে।

এ সময় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শ্যামল শেখ, সদস্য ইফতেখার মোহাম্মদ জিমু, শাকিলুর রহমান রণ ও নেতা মো. আলামিন সওদাগর উপস্থিত ছিলেন।

এ ছাড়া চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রাশেদুল ইসলাম রাসেল, থানা নেতা মো. হাবিব, মো. নুর-ই-আহাদ তুষার, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. সোহান, রাজপাড়া থানা যুবদল নেতা মো. শাহিন হোসেন এবং শাহমখদুম থানা যুবদলের মো. রোকন, মো. তৌফিক, মো. শরিফ, মো. রাসেল মোল্লা ও মো. সাদ্দাম অংশ নেন।

শোভাযাত্রায় ৫ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব মো. মোর্শেদুল ইসলাম মসি, ৬ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব মো. এনায়েত হোসেন, ১৭ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা মো. বাদল, ১৮ নম্বর ওয়ার্ড দক্ষিণের আহ্বায়ক ধলু শেখ, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন, রবিউল ইসলাম ও মো. বাবু, ১৮ নম্বর ওয়ার্ড উত্তরের সদস্যসচিব মো. বেলাল, ১৯ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক শাহ আলম বাবু ও মো. নয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য শোভাযাত্রা ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচি শেষ হয়।

Read more — রাজনীতি
Home