উত্তরা প্রতিদিন
ঢাকা

ইতিহাস বাংলাদেশের পক্ষে, পাকিস্তানকে জিততে হবে রেকর্ড গড়ে

উত্তরা ডেস্ক ১২ মে ২০২৬, ০১:৩৭ অপরাহ্ণ
ইতিহাস বাংলাদেশের পক্ষে, পাকিস্তানকে জিততে হবে রেকর্ড গড়ে

ঢাকা টেস্ট জয়ের জন্য পাকিস্তানকে ২৬৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। আজ শেষ দিনের আরও দুই সেশন বাকি আছে। বৃষ্টি এবং আলোকস্বল্পতা না হলে খেলা হবে ৭০ থেকে ৭৫ ওভার। এই সময়ে রান চেজ করা কঠিন মনে না হলেও মিরপুরের ইতিহাস বলছে অন্য কথা।

মিরপুরে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের রেকর্ড ইংল্যান্ডের। ২০১০ সালে বাংলাদেশের দেওয়া ২০৯ রানের লক্ষ্য তাড়া করে তারা ৯ উইকেটে জিতেছিল। অর্থাৎ, এই মাঠে ২০৯ রানের বেশি তাড়া করে টেস্ট জিততে পারেনি কোনো দল। এই টেস্ট জিততে হলে পাকিস্তানকে তাই রেকর্ড গড়তে হবে। ড্র করতে হলে খেলতে হবে দিনের শেষ বল পর্যন্ত।

আজ মঙ্গলবার ম্যাচের শেষ দিনে সকালের সেশনে ৯ উইকেটে ২৪০ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। লাঞ্চের ২০ মিনিট আগে ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সাহসী সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর প্রতিদানও দিয়েছেন পেসার তাসকিন আহমেদ। তার দারুণ একটি বলে প্রথম ওভারেই ইমাম–উল–হকের উইকেট পেয়েছে বাংলাদেশ। ৬ রানে ১ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে গেছে পাকিস্তান।

 

Read more — খেলাধুলা
Home