উত্তরা প্রতিদিন
ঢাকা

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ণ
বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে জেন-জিদের ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার মধ্যে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। নেপালের সচিবালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভে রাজধানী কাঠমান্ডুসহ অন্তত সাতটি শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। বিক্ষোভকারীরা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের বাড়িঘরে হামলা চালান ও ভাঙচুর করেন।

অলি সরকারের নেতৃত্বে গত সপ্তাহে ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বার্তা আদান-প্রদানের অ্যাপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভে নেমে তরুণদের প্রধান অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। কাঠমান্ডুতে ১৭ জন ও ইতাহারিতে ২ জন মারা গেছেন। আহত হয়েছেন চার শতাধিক বিক্ষোভকারী। সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি জানান, দুই বিক্ষোভকারী সোমবারও মারা গেছেন এবং এখনও ৯০ জনের চিকিৎসা চলেছে।

বিক্ষোভ দমন করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। রাজধানীর পার্লামেন্ট ভবনের সামনে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং কাঠমান্ডু, ললিতপুর ও ভাক্তপুর জেলায় কারফিউ জারি করা হয়েছে।

পদত্যাগের ঘোষণা দিলে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও সামাজিক নিষেধাজ্ঞার বিরোধিতা এখনও অব্যাহত রয়েছে।

‘জেন জেড প্রোটেস্ট’ বা জেন-জি বিক্ষোভ নামে পরিচিত এই আন্দোলনের একটি প্রধান দাবি ছিল ওলির পদত্যাগ।  বিক্ষোভকারীদের নেপালির পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর ওলির পদত্যাগের ঘোষণা আসলো। 

Read more — আন্তর্জাতিক
Home