উত্তরা প্রতিদিন
ঢাকা

হামজার মুখে ‘বাংলাদেশ জিন্দাবাদ’

ক্রীড়া ডেস্ক ৮ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ণ
হামজার মুখে ‘বাংলাদেশ জিন্দাবাদ’

জাতীয় দলের নতুন কোচ নিয়োগের ডামাডোলের মধ্যেই দৃশ্যপটে হাজির হয়ে আলো কেড়ে নিলেন হামজা চৌধুরী। শুক্রবার মোহাম্মদপুরে ‘নতুন কুঁড়ি’ ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে দর্শকদের মাতালেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। সংক্ষিপ্ত বক্তব্যের শেষ দিকে বলে ওঠেন ‘বাংলাদেশ জিন্দাবাদ’।

চার দিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ ফুটবলার। তৃণমূলের প্রতিভা অন্বেষণে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্যোগকে সাধুবাদ জানিয়ে হামজা বলেন, ‘এখান থেকে এমন সব তারকা বেরিয়ে আসবে, যারা আমার চেয়েও বড় হবে; এমনকি বর্তমান ক্যাপ্টেনের চেয়েও বড় মাপের খেলোয়াড় হবে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রশংসায় হামজা বলেন, ‘শুধু মন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তিনি চমৎকার কিছু শুরু করেছেন—এমন কিছু, যা ইনশা আল্লাহ পরবর্তী প্রজন্মের নেতা এবং বড় তারকাদের অনুপ্রাণিত করবে। তাই হ্যাঁ, অসাধারণ কাজ! এই ধরনের পরিকল্পনা থাকলে আমি দেখতে পাচ্ছি, আমাদের দেশ বিভিন্ন খেলাধুলায় বিশ্বের মানচিত্রে জায়গা করে নেবে। তাই আবারও ধন্যবাদ এবং সবার জন্য শুভ কামনা। বাংলাদেশ জিন্দাবাদ!’

 

Read more — খেলাধুলা
Home