
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) চেয়ে পিছিয়ে আছে তৃণমূল কংগ্রেস। তবে এখনই পরাজয় মেনে নিতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূর্যাস্তের পর তৃণমূল ঠিকই জিতবে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তায় এ মন্তব্য করেন তিনি।
ভিডিওবার্তায় মমতা বলেন, ‘কাউন্টিং অ্যাজেন্টরা কেউ গণনাকেন্দ্র থেকে সরে আসবেন না। তৃণমূল কংগ্রেস এখনো ৭০ থেকে ১০০ আসনে এগিয়ে আছে, যেগুলো দেখাচ্ছে না।
তিনি বলেন, ‘আমি প্রথম থেকেই বলছি তাদেরগুলো (বিজেপি) আগে দেখাবে, পরে আমাদের (তৃণমূলের) জেতা আসনগুলো দেখাবে।
নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ‘ইচ্ছেমতো খেলছে’ বলেও মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের নেত্রী। তিনি দলের নেতা-কর্মীও গণনাকেন্দ্রে যে অ্যাজেন্টরা আছেন তাদের ‘বাঘের বাচ্চার মতো লড়ে যেতে’ আহ্বান জানান।

