উত্তরা প্রতিদিন
ঢাকা

লেবানন থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ, সীমান্তে উত্তেজনা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৩ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ণ
লেবানন থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ, সীমান্তে উত্তেজনা

 

লেবানন থেকে ইসরায়েলের সীমান্তবর্তী আভিভিম বসতি এলাকায় একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার (৩ মে) সংঘটিত এ ঘটনায় একটি রকেট প্রতিহত করা হয়েছে এবং বাকি রকেটগুলো কোথায় আঘাত হেনেছে তা নির্ধারণের কাজ চলছে বলে জানায় সেনাবাহিনী। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও দাবি করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, এটি হিজবুল্লাহর সঙ্গে চলমান যুদ্ধবিরতির 'আরেকটি লঙ্ঘন'।

এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত বিভিন্ন সময় পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে। সাম্প্রতিক সময়ে লেবাননের দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় ড্রোন ও রকেট হামলার ঘটনা বাড়ছে বলে জানা গেছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

রাজনীতি/একে

Read more — আন্তর্জাতিক
Home