উত্তরা প্রতিদিন
ঢাকা

দুই টেস্ট খেলতে বাংলাদেশে পাকিস্তান দল

ক্রীড়া ডেস্ক ৩ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ণ
দুই টেস্ট খেলতে বাংলাদেশে পাকিস্তান দল

 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৭ চক্রের অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোববার (৩ মে) সকালে প্রথম দফায় দলটির একটি অংশ ঢাকায় পৌঁছায়। পিএসএলের ফাইনাল থাকায় বাকি খেলোয়াড়রা পরে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই সফরে পাকিস্তান ও বাংলাদেশ দুইটি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ৮ মে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যে ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের নিয়ে গড়া এই দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন চারজন ক্রিকেটার। দলটির নেতৃত্ব দেবেন শান মাসুদ।

নতুন মুখ হিসেবে দলে আছেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি। অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলী ও মোহাম্মদ রিজওয়ান।

পাকিস্তান টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

রাজনীতি/একে

Read more — খেলাধুলা
Home