উত্তরা প্রতিদিন
ঢাকা

ইসরাইল ইস্যুতে হিজবুল্লাহর তোপের মুখে লেবানন সরকার

বিদেশ ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ণ
ইসরাইল ইস্যুতে হিজবুল্লাহর তোপের মুখে লেবানন সরকার

ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনায় বসার সরকারি সিদ্ধান্তকে কেন্দ্র করে লেবাননের রাজনীতিতে তীব্র উত্তেজনা ও বাদানুবাদ শুরু হয়েছে। দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই আলোচনাকে ‘অকার্যকর’ হিসেবে অভিহিত করেছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করার মতো পর্যাপ্ত শক্তি বা ‘লিভারেজ’ লেবানন সরকারের নেই। দলটির ভাষায় পরিস্থিতি বর্তমানে ‘দেশদ্রোহিতা’র পর্যায়ে পৌঁছেছে।

হিজবুল্লাহর সংসদ সদস্য আলী আম্মার এক সাক্ষাৎকারে সরকারের কড়া সমালোচনা করে বলেন, ‘দক্ষিণ লেবাননের রক্তের বদলা নেওয়া হবে।’

অন্যদিকে, হিজবুল্লাহর এসব অভিযোগের কড়া জবাব দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। গতকাল সোমবার তিনি হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, গোষ্ঠীটি একটি বিদেশি শক্তির (ইরান) স্বার্থে লেবাননকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

সরকার ও হিজবুল্লাহর মধ্যে এমন পাল্টাপাল্টি বাক্যযুদ্ধ ও উত্তপ্ত পরিস্থিতি লেবাননের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে নতুন করে সংকটে ফেলেছে। একদিকে সরকার আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করছে, অন্যদিকে হিজবুল্লাহ এই প্রক্রিয়াকে দক্ষিণ লেবাননের মানুষের ত্যাগের অবমাননা হিসেবে দেখছে।

Read more — আন্তর্জাতিক
Home