উত্তরা প্রতিদিন
ঢাকা

আপিলেও টিকল না মনিরা শারমিনের মনোনয়ন

উত্তরা ডেস্ক ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ণ
আপিলেও টিকল না মনিরা শারমিনের মনোনয়ন

 সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র আপিলেও টিকল না। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে দীর্ঘ শুনানির পর নির্বাচন কমিশন তার আপিল খারিজ করে দেয়। এর আগে, রোববার (২৬ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন জমা দেন তিনি। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, মনিরা শারমিনকে আপিলে আমরা আইনগতভাবে সহায়তা করতে পারিনি। ওনার মনোনয়ন বাতিলই থাকছে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ায় কারণে রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। পরে তিনি কমিশনে আপিল করেন। এ বিষয়ে মনিরা বলেন, সরকারি চাকরি হিসেবে আমি যে পর্যায়ে কাজ করেছি, সেখানে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা ছিল না। কাজেই আমি মনে করি না যে এটা মনোনয়নপত্র বাতিল হওয়ার মতো। কমিশন থেকে প্রার্থিতা না পেলে আদালতে যাবো। গত ২২ এপ্রিল জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আর মনিরা শারমিনকে চাকরির সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য ২৩ এপ্রিল দুপুর ১২টার মধ্যে সরবরাহ করার আদেশ দিয়ে তার মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত রাখা হয়। এদিকে জোটের অন্য এক প্রার্থী এনসিপির আরেক নেত্রী নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র নির্ধারিত সময়ের ১৯ মিনিট বিলম্বে দাখিল করার তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।

Read more — রাজনীতি
Home