উত্তরা প্রতিদিন
ঢাকা

বিএনপিতে যোগ দিলেন এনডিএমের সাবেক মহাসচিব মোমিনুল আমিন

উত্তরা ডেস্ক ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ণ
বিএনপিতে যোগ দিলেন এনডিএমের সাবেক মহাসচিব মোমিনুল আমিন

ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) থেকে পদত্যাগের পর দলটির সাবেক মহাসচিব মোমিনুল আমিন বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্যপদ ফরম পূরণের মাধ্যমে তিনি দলে অন্তর্ভুক্ত হন।

যোগদানের পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মোমিনুল আমিন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি বলেন, ছোটবেলা থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও নেতৃত্ব আমাকে অনুপ্রাণিত করেছে। তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনায় নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি গর্বিত।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে মোমিনুল আমিনকে দলের গবেষণা উইংয়ে কৌশলগত দায়িত্ব দেওয়া হতে পারে।

উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে এনডিএমের অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মোমিনুল আমিন। দীর্ঘদিন তিনি ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্র সংস্কারবিষয়ক আলোচনায় বিএনপির অবস্থানের পক্ষে সরব ভূমিকা রাখেন।

Read more — রাজনীতি
Home