উত্তরা প্রতিদিন
ঢাকা

ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান

বিদেশ ডেস্ক ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ণ
ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘একটু বেশিই কথা বলেন’ বলে মন্তব্য করেছে ইরান। শনিবার তুরস্কের আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ ওই মন্তব্য করেন।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, তুরস্কের আন্তালিয়া কূটনৈতিক ফোরামের বৈঠকে ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ।

এ সময় আগামী বুধবারের মধ্যে ইরানের সঙ্গে কোনও চুক্তি না হলে যুক্তরাষ্ট্র ‘আবারও বোমা ফেলা শুরু করবে’—প্রেসিডেন্ট ট্রাম্পের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে খতিবজাদেহ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ‘একটু বেশিই কথা বলেন’।

ইরানি এই কর্মকর্তা বলেন, ‘‘ডোনাল্ড ট্রাম্প একই বক্তব্যের মাঝে পরস্পরবিরোধী কথা বলেছেন। তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন, তা আমি জানি না।’’

খতিবজাদেহ বলেন, ইরান বিশ্বাস করে যুদ্ধ কোনও ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে না। তবে আক্রান্ত হলে ইরান নিজেকে রক্ষা করার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ‘‘আমরা শেষ ইরানি সৈন্য থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’’ সূত্র: আল জাজিরা।

Read more — আন্তর্জাতিক
Home