উত্তরা প্রতিদিন
ঢাকা

'মানসিক ভারসাম্যহীন' ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি সিআইএর সাবেক পরিচালকের

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ১৩ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ণ
'মানসিক ভারসাম্যহীন' ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি সিআইএর সাবেক পরিচালকের

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবির পক্ষে এবার অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র সাবেক পরিচালক জন ব্রেনান।

বারাক ওবামা প্রশাসনে সিআইএ প্রধানের দায়িত্ব পালন করা ব্রেনান এক সাক্ষাৎকারে বলেন, অযোগ্যতা ও ঝুঁকিপূর্ণ আচরণের কারণে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত। তিনি দাবি করেন, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী এমন পরিস্থিতি বিবেচনায় রেখেই তৈরি করা হয়েছে।

সাক্ষাৎকারে ব্রেনান আরও বলেন, ইরান নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক উসকানিমূলক মন্তব্য এবং তা থেকে সম্ভাব্য প্রাণহানির ঝুঁকি তাকে গুরুতর উদ্বেগে ফেলেছে। তার মতে, এসব কারণেই প্রেসিডেন্টকে পদচ্যুত করার বিষয়টি যৌক্তিক হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, ট্রাম্প ‘স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন’ এবং তার হাতে থাকা পরমাণু অস্ত্রসহ বিশাল সামরিক ক্ষমতা দেশ ও বিশ্বের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

 

Read more — আন্তর্জাতিক
Home