উত্তরা প্রতিদিন
ঢাকা

ইসরাইলি সেনা প্রত্যাহারে কাজ চলছে: লেবাননের প্রধানমন্ত্রী

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ণ
 ইসরাইলি সেনা প্রত্যাহারে কাজ চলছে: লেবাননের প্রধানমন্ত্রী

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম রোববার বলেন, ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করা এবং লেবানন থেকে ইসরাইলি বাহিনীর প্রত্যাহার নিশ্চিত করতে তিনি কাজ করছেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করার পর নাওয়াফ সালাম এ কথা বলেন।

রোববার দেওয়া এক বক্তব্যে লেবাননের প্রধানমন্ত্রী বলেন, ‘এই যুদ্ধ বন্ধ করা, আমাদের সব ভূখণ্ড থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার নিশ্চিত করা, সব বন্দির মুক্তি, ধ্বংস হয়ে যাওয়া গ্রাম ও শহর পুনর্গঠন এবং বাস্তুচ্যুতদের নিরাপদে ফিরে আসা নিশ্চিত করতে আমরা কাজ চালিয়ে যাব।’

লেবাননের ১৯৭৫-১৯৯০ সালের গৃহযুদ্ধ শুরুর বার্ষিকীর প্রাক্কালে দেওয়া এই ভাষণে তিনি আরও বলেন, ‘যুদ্ধ বন্ধে আমরা আলোচনার মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’

মঙ্গলবার ওয়াশিংটনে লেবানন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে নির্ধারিত বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।

Read more — আন্তর্জাতিক
Home