উত্তরা প্রতিদিন
ঢাকা

‘আমি চেয়ার ধরে থাকব’- পদত্যাগ প্রসঙ্গে বিসিবি সভাপতি বুলবুল

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ণ
‘আমি চেয়ার ধরে থাকব’- পদত্যাগ প্রসঙ্গে বিসিবি সভাপতি বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) একের পর এক পরিচালকের পদত্যাগের ফলে বর্তমান প্রশাসন ভেঙে পড়লেও নিজের অবস্থানে অনড় রয়েছেন জানিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘শেষ ব্যাক্তি হিসেে চেয়ার ধরে ধাকব।’

গতকাল (৪ এপ্রিল) বিসিবির বোর্ড সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হননি। মূলত নিজের পারফরম্যান্স নিয়ে সমালোচনা এবং বিতর্কিত বোর্ড নির্বাচনের অংশ হওয়ায় তিনি গণমাধ্যমের সমালোচনা এড়াতে আড়াল হয়েছিলেন তিনি।

তবে গতকাল রাতেই একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে নিজের অবস্থান স্পষ্ট করেন বুলবুল। বলেন, ‘আমি চেয়ার ধরে থাকব এবং ইনশাআল্লাহ শেষ দিন পর্যন্ত আমিই শেষ ব্যক্তি হিসেবে থাকব। আমাদের দল (পরিচালনা পর্ষদ) ভালো, তারা নিবেদিত ও সৎ। তাই আমি এই দলের সঙ্গে কাজ করতে চাই এবং বাংলাদেশের ক্রিকেটের সেবা করতে চাই।’

অভিযোগ তুলে বোর্ড সভাপতি বলেন, ‘আমরা একদিনের জন্যও স্বাধীনভাবে কাজ করতে পারিনি, কারণ একটি বহিরাগত শক্তি সবসময় আমাদের ব্যাহত করেছে এবং এখনও করছে। আপনারা আমাদের সমর্থন করা উচিত, এবং আমি কী বোঝাতে চাচ্ছি তা আপনারা জানেন। কারণ সমর্থন ছাড়া আমরা এগোতে পারব না।’

বুলবুল আরও বলেন, ‘আমাদের ক্রিকেট স্থবির হয়ে আছে, এবং আমি বহুবার বলেছি- একটি বহিরাগত শক্তি আমাদের ব্যাহত করছে, যার কারণে আমাদের ক্রিকেটের গতি ধীর হয়ে গেছে।’

Read more — খেলাধুলা
Home