উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীর নবনিযুক্ত প্রশাসককে বেসিক ব্যাংকের ফুলেল শুভেচ্ছা

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৯ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ণ
রাজশাহীর নবনিযুক্ত প্রশাসককে বেসিক ব্যাংকের ফুলেল শুভেচ্ছা
রাজশাহীর নবনিযুক্ত প্রশাসককে বেসিক ব্যাংকের ফুলেল শুভেচ্ছা - উত্তরা প্রতিদিন

 

 

রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বেসিক ব্যাংক, রাজশাহী শাখা।

রবিবার (২৯ মার্চ) সকাল ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎতে বেসিক ব্যাংকের রাজশাহী শাখার এজিএম ও জোনাল ম্যানেজার মো. আশরাফুল আলম সরদার প্রশাসককে এ শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো. মাসরুপ আলম, কর্মকর্তা মোঃ মঞ্জুর এ খোদা এবং মোহা. কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

 

ইএফ/

 

Read more — উত্তরাঞ্চল
Home