উত্তরা প্রতিদিন
ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির নির্বাচন অনুষ্ঠিত

উত্তরা প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক ২৮ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির নির্বাচন অনুষ্ঠিত
শহীদুল ইসলাম ও রাকিবুল করিম ডিগন - উত্তরা প্রতিদিন

 

 

চাঁপাইনবাবগঞ্জে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত নির্বাচনে বিনোদপুর প্রশাসনিক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম সভাপতি ও দলদলি ইউপির প্রশাসনিক মো. রাকিবুল করিম ডিগন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

ভোট গ্রহণ ও গণনা শেষে বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন অবসরপ্রাপ্ত ইউপি প্রশাসনিক কর্মকর্তা সেরাজুল ইসলাম।

ঘোষিত ফলাফলে দেখা দেখা গেছে, সমিতির ৩৯ জন সদস্যের মধ্যে ভোট দিয়েছেন ৩৩ জন। এর মধ্যে ২০ ভোট পেয়ে সভাপতি হয়েছেন শহীদুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঝিলিম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শ্রী মৃনাল কান্তি পেয়েছেন ১৩ ভোট। অন্যদিকে রাকিবুল করিম ডিগন ১৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মহারাজপুর ইউপির প্রশাসনিক কর্মকর্তা মেনুয়ার জাহান পেয়েছেন ১০ ভোট।

সভাপতি পদে শহীদুল ইসলামের এটি হ্যাট্রিক জয়। এর আগেও ধারাবাহিকভাবে দুই বার তিনি সভাপতি ছিলেন। অন্যদিকে রাকিবুল করিম ডিগন দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home