
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নে মাদকের নীল দংশন থেকে যুবসমাজকে রক্ষা করতে রাজপথে নেমেছে মাদক নির্মূল কমিটি (মানিক)।
শনিবার (২৮ মার্চ) বিকেলে 'মাদক নির্মূল কমিটি (মানিক)'-এর আয়োজনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাঙ্গাবাড়ী ইউনুস স্বরণী স্কুল এন্ড কলেজ গেটের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালীন বক্তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। বিশেষ করে সীমান্ত ঘেঁষা এই এলাকায় মাদকের সহজলভ্যতা তরুণ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। বক্তারা স্থানীয় মাদকসেবী ও অসাধু মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, অতিবিলম্বে এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধ না করলে এলাকাবাসী তাদের সামাজিকভাবে বয়কট করবে এবং সেই সাথে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তরুণ যুব সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএফ/

