উত্তরা প্রতিদিন
ঢাকা

মিরাজের সঙ্গে ছবি, পোস্ট দিলেন জাকির নায়েক

উত্তরা ডেস্ক ২৬ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ণ
মিরাজের সঙ্গে ছবি, পোস্ট দিলেন জাকির নায়েক

দুজনের মাথায়ই টুপি। হাস্যোজ্জ্বল মুখ। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে তোলা এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েক।

মিরাজ ও জাকির নায়েকের এই ছবি কোথায় তোলা সেটা জানা যায়নি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেই ওমরাহ হজ পালনে গিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। হয়তো সেখানেই জাকির নায়েকের সঙ্গে দেখা হয় তার। তারপর এই ছবি।

 

যার ক্যাপশনে লেখা হয়েছে, ‘মুসলিম ক্রীড়াবিদের সঙ্গে আলাপচারিতা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মেহিদী হাসান মিরাজ।’ অবশ্য জাকির নায়েক শুরুতে মিরাজকে নাজমুল হোসেন শান্ত বলে অভিহিত করেছিলেন। ভুলটা হয়েছে হয়তো গুগল করার পর। দুজনই তো বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক। একজন ওয়ানডের, অন্যজন টেস্টের ।

জাকির নায়েকের জন্ম ভারতে। তবে ২০১৬ সালে ভারত সরকার তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও অর্থপাচারের অভিযোগ আনলে মালয়েশিয়ায় স্থায়ী আশ্রয় নেন। এখন পর্যন্ত সেখানেই রয়েছেন তিনি।

 

Read more — ধর্ম
Home