উত্তরা প্রতিদিন
ঢাকা

পুঠিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো বাবা-ছেলের

উত্তরা প্রতিদিন পুঠিয়া প্রতিবেদক ১৮ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ণ
পুঠিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো বাবা-ছেলের

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার শিশুসন্তানের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১টার দিকে বানেশ্বরের কলাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চারঘাট উপজেলার শলুয়া এলাকার বাসিন্দা কাওসার (২৬) ও তার পাঁচ বছর বয়সী ছেলে রেদোয়ান।

পবা হাইওয়ে পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, দুপুরে বালুবাহী একটি ড্রাম ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যান।

তিনি আরও জানান, জব্দ করা ট্রাকটি থানায় নেওয়ার জন্য রাস্তার পাশে রাখা ছিল। এ সময় ক্ষুব্ধ স্থানীয় জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সার্বিক ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Read more — উত্তরাঞ্চল
Home