উত্তরা প্রতিদিন
ঢাকা

হরিয়ান ইউনিয়নে ৬০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৭ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ণ
হরিয়ান ইউনিয়নে ৬০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর পবা উপজেলার ৬ নম্বর হরিয়ান ইউনিয়ন-এর বিভিন্ন ওয়ার্ডে নিম্নবিত্ত ও অসহায় ৬০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

হরিয়ান ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা, তরুণ সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. সালাউদ্দীন মাসুদ রানার উদ্যোগে এই উপহার বিতরণ করা হয়।

উপহার বিতরণকালে তিনি বলেন, 'পবিত্র ঈদুল ফিতর আনন্দ ভাগাভাগির উৎসব। আমাদের প্রিয় হরিয়ান ইউনিয়নবাসীর সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতেই এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই।'

উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি ও আতব চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য। এসব সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, সালাউদ্দীন মাসুদ রানা সবসময়ই তাদের পাশে থাকেন এবং এ ধরনের সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।

বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক সহকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Read more — উত্তরাঞ্চল
Home