উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৭ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ণ
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র রমজান উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর পরিচালনায় ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী, রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, এডিটরস ফোরামের সেক্রেটারি আহসান হাবীব অপু, আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দিন ও যুগ্ম সম্পাদক ওমর ফারুক।

এসময় অন্যদের মধ্যে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, আরইউজের সাবেক সভাপতি সরদার আব্দুর রহমান, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, আরইউজের কোষাধ্যক্ষ হাবিলউদ্দিন হাবিব এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।

Read more — উত্তরাঞ্চল
Home