
২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ইং উপলক্ষে আয়োজিত সাংস্কৃতি প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে “ক” গ্রুপে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন সাওদা বিনতে রহমত। সে নগরীর আয়েশা হাজেরা মডেল স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। বেসরকারী উন্নয়ন সংস্থা “শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা” রাজশাহী’র আইন কর্মকর্তা মো: রহমত উল্লাহ এর প্রথম সন্তান সাওদা। তার “মা” রোকাইয়া পারভীন একজন গৃহিনী।
গত শুক্রবার নগরীর এক কনভেনশন হলে “ফুলকুঁড়ি কালচারাল একাডেমি” রাজশাহী আয়োজিত অভিভাবক সমাবেশ ও ইফতার অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।
ফুলকুঁড়ি কালচারাল একাডেমির পরিচালক আমানুল্লাহ আমানের পরিচালনায় অভিভাবক সমাবেশ ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর উপদেষ্টা সভাপতি অ্যাডভোকেট মজিজুল হক, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আসরের শিশু দক্ষতা সম্পাদক ইমরান জাবির, ড. কালাম উদ্দিন, ড. শাহ আলম শামিম। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুরস্কার ঘোষণা করেন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর পরিচালক আবু তাহের।
ইএফ/

