উত্তরা প্রতিদিন
ঢাকা

নাচোলে ২০ হাজার ভিজিএফ’র চাউল বিতররণ

উত্তরা প্রতিদিন নাচোল প্রতিবেদক ১৪ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ণ
 নাচোলে ২০ হাজার ভিজিএফ’র চাউল বিতররণ
নাচোলে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে -উত্তরা প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২০ হাজারের অধিক দুস্থ্য অসহায়, হতদরিদ্র্য পরিবারের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ এর ২০৫.৭৭ মেট্রিকটন চাউল বিতরণ শুরু হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়ন করছে উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা। 

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের অফিসার দুলাল হোসেন জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তার আওতার এ বছর ২০৫.৭৭ মেট্রিক টন চাউল ২০ হাজার ৫৭৭টি দুস্থ্য, অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। গত বৃহস্পতিবার নাচোলে এই কার্যক্রম শুরু হয়েছে। 

তিনি আরও জানা, বিতরণ কার্যক্রমটির স্বচ্ছতার জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। এবছর কসবা ইউনিয়নে ৪ হাজার ২৩৭, ফতেপুর ইউনিয়নে ৪ হাজার ৬৩৮, নাচোল ইউনিয়নে ৪ হাজার ২৭০ ও নেজামপর ইউনিয়নে ৪ হাজার ৩৪৭টি এবং নাচোল পৌরসভায় ৩ হাজার ৮৫টি পরিবারের মাঝে বিতরণের বরাদ্দ প্রদান করেছেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। 

তালিকা প্রস্তুতের বিষয়ে ৩ নং নাচোল ইউনিয়ন পরিদের চেয়ারম্যান সফিকুল ইসলাম জানান, উপকারভোগীদের জন্য বাছাই ও মাস্টার রোল প্রস্তুত ও বিতরণ কাজটি খুবই জটিল। তবুও জনসাধারণের কল্যাণে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। 

গতকাল শুক্রবার সকাল ৯ টা থেকে নাচোল ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাউল বিতরণকালে চেয়ারম্যান সফিকুল ইসলাম, সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য আতাউর রহমান, শাহজাহানসহ গ্রামপুলিশগণ উপস্থিত ছিলেন।

 

ইএফ/

 

Read more — উত্তরাঞ্চল
Home