উত্তরা প্রতিদিন
ঢাকা

পুঠিয়ায় রাতের আঁধারে অবৈধ পুকুরখননে এসিল্যাণ্ডের হানা

উত্তরা প্রতিদিন পুঠিয়া প্রতিবেদক ১৪ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ণ
পুঠিয়ায় রাতের আঁধারে অবৈধ পুকুরখননে এসিল্যাণ্ডের হানা
সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের বড় সেনবাগ এলাকায় আবাদযোগ্য কৃষিজমির মাটি কাটার সাথে যুক্ত একটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বড় সেনবাগ এলাকায় পুকুরের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারি (ভূমি) কমিশনার শিবু দাশ। মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটি কাটার সাথে যুক্ত একটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেয়া হয়। এছাড়াও ফসলি জমির টপসয়েল কাটা বন্ধ করে দেয়া হয়। 

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ জানান,আদালতের অনুমতি ব্যতীত শ্রেণি পরিবর্তন করার অপরাধে জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। উপজেলার কোথাও পুকুর খনন হলে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। তথ্য প্রদানকারী পরিচয় গোপন রাখা হবে। এছাড়াও মাটি কাটার সাথে যুক্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

ইএফ/

 

Read more — উত্তরাঞ্চল
Home