
নাটোরে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালী গ্রামে অ্যানথ্রাক্স (তড়কা) রোগে আক্রান্ত গরুর মাংস খেয়ে অন্তত ১০ থেকে ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের শরীরে ফোড়ার মতো ক্ষত ও ফোলা দেখা দিয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হসপিটালে এ ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে চলনালী গ্রামের মৃত মাঙ্গনের ছেলে আব্দুল গফুর সরকারের একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা না করিয়ে গ্রামের কয়েকজন মিলে গরুটি জবাই করে মাংস ভাগাভাগি করে নেন।
পরে ওই মাংস কাটাকাটি, ধোয়া, রান্না ও খাওয়ার সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের শরীরে কয়েকদিনের মধ্যে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দেয়। আক্রান্তদের হাত ও শরীরের বিভিন্ন স্থানে ফোড়া ও ক্ষত সৃষ্টি হয়েছে।
অসুস্থদের মধ্যে রহিম, মোস্তফা, আসাদ, ছানা, রাহুল ও লাভলীসহ কয়েকজনের নাম জানা গেছে। গুরুতর তিনজনকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল -এ চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইএফ/

