
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উজ্জীবন পদ্মারপাড় রাজশাহীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর রাজশাহী মহানগরীর সিএনবি মোড়স্থ মনিবাজারে উজ্জীবনের নিজস্ব কার্যালয় হতে শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণের আগে এক সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি একেএম জাহাঙ্গীর রতন বলেন, উজ্জীবন মূলত একটি অরাজনৈতিক, স্বাস্থ্য সচেতন মূলক স্বেচ্ছাসেবী সংগঠন। রাজশাহী মহানগরের নাগরিকদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করে। সেইসাথে সাধ্যমত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এই ঈদ সামগ্রী বিতরণ তারই অংশ। আমরা চাই, ঈদের দিনটি সবার জন্য আনন্দময় হোক। অনুষ্ঠানে কার্য্যনির্বাহী কমিটিসহ সকল সদস্য, সাধারণ সদস্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মুকুল। আলোচনা শেষে সারা মুসলিম জাহানসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয় সেই সাথে উজ্জীবনের সকল সদস্য ও শুভাকাক্সক্ষীর জন্য সুস্বাস্থ্য কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন উজ্জীবনের নির্বাহী সদস্য ড. এনায়েত আলী প্রামাণিক।
ইএফ/

