উত্তরা প্রতিদিন
ঢাকা

পুঠিয়ায় সৌদি আরবের খেজুর বিতরণ

উত্তরা প্রতিদিন পুঠিয়া প্রতিবেদক ১৩ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ণ
পুঠিয়ায় সৌদি আরবের খেজুর বিতরণ
পুঠিয়ায় সৌদি আরবের খেজুর বিতরণ করা হয়েছে -উত্তরা প্রতিদিন

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সৌদি আরব থেকে আসা ১৫ কার্টন খেজুর বিতরণ করেছে উপজেলা দুর্যোগ ও ত্রাণ অফিস। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে উপজেলার মোট ৬৯ প্রতিষ্ঠানের মাঝে এই খেজুর বিতরণ করা হয়। 

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এসব বিতরণ করেন। এ সময় মাদ্রাসা, এতিমখানা ও একটি বৃদ্ধাশ্রমের প্রতিনিধিরা খেজুর গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার নিভাষ সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home