
নাটোরের গুরুদাসপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওমর আলী শেখ, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মো. দুলাল সরকার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় ২৫ মার্চ ও ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনের পাশাপাশি ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
ইএফ/

