উত্তরা প্রতিদিন
ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে ৩২ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

উত্তরা প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক ১৩ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ৩২ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
ঈদ উপহার পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগীরা -উত্তরা প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জে খাস জমিতে বাস করা ৩২টি পরিবারের মাঝে ঈদের নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলার সদর উপজেলার কামাটিকর গ্রামসহ আশেপাশের গ্রামের পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়। 

আয়োজকরা জানান, চাঁপাইনবাবগঞ্জে নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’ পক্ষ থেকে শাড়ি এবং চিকিৎসক আঞ্জুমান আরার আর্থিক সহায়তায় লুঙ্গি ও ঈদের খাদ্যসামগ্রী দেওয়া হয়। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মহল্লার আরও ৮টি দুঃস্থ পরিবারের মধ্যে লুঙ্গি ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জাগো নারী বহ্নিশিখা’র উপদেষ্টা বিলকিস চৌধুরী, সভাপতি ফারুকা বেগম, সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, ছবি রানী সাহা, লিপি রায়, সানজিদা হক, ডলিয়ারা বেগম, সুলতানা জাহান, ঊমা মন্ডল, জহিরুল ইসলাম, রামিজ আহমেদসহ অন্যরা।  

ফারুকা বেগম বলেন, জাগো নারী বহ্নিশিখা ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে। প্রতিবছরই ঈদ, পূজাতে অসহায় নারীদের মাঝে নতুন কাপড় ও খাবার বিতরণ করে থাকে। এবার এ গ্রামের খাস জমিতে বাস করা মানুষদের সাহায্য করতে পেরে ভালো লাগছে। আমাদের এমন ভালো উদ্যোগ অব্যাহত থাকবে। 

আয়োজকরা জানিয়েছেন, এবারের ঈদ উপহারের মধ্যে লুঙ্গি ও খাদ্যসামগ্রীর অর্থায়ন করেছেন চিকিৎসক আঞ্জুমান আরা। যিনি চাঁপাইনবাবগঞ্জের মেয়ে তবে বর্তমানে ঢাকায় কর্মরত।

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home