উত্তরা প্রতিদিন
ঢাকা

রাণীনগরে বিপুল পরিমাণ অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট

রাণীনগর প্রতিবেদক ১৩ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ণ
রাণীনগরে বিপুল পরিমাণ অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট
অভিযান পরিচালনাকারী ইউএনও রাকিবুল হাসানসহ অন্যরা -উত্তরা প্রতিদিন

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে অর্ধলক্ষাধিক টাকা মূল্যের ২০০ মিটার অবৈধ চায়না দুয়ারি রিং জাল পুড়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার কুজাইল দক্ষিণপাড়া এলাকায় তারাপালের দহ নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান।

এ সময় তারাপালের দহ নামক স্থানে অভয়াশ্রম ঘোষণা করেন তিনি। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং মৎস্য অফিসের আয়োজনে অভয়াশ্রম ঘোষণা করে সেখানে সাইনবোর্ড স্থাপনা করা হয়।

এরপর মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুফলভোগীদের নিয়ে সেখানে সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ। সভায় স্থানীয়রা অভয়াশ্রম রক্ষায় প্রশাসনের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন এবং মৎস্য সংরক্ষণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, মাছে ভাতে আমরা বাঙ্গালী। তাই মাছ আমাদের প্রয়োজনীয় খাদ্য। কাজেই মৎস্য সম্পদ রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয় এটি আমাদের সবার দায়িত্ব। আর অভয়াশ্রম সুরক্ষিত থাকলে এ এলাকার মানুষ দীর্ঘমেয়াদে এর সুফল পাবে। তবে কেউ যদি নিষেধ অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই জন্য আপনারা সতর্ক থাকলে এটা সম্ভব। তাই আমি আশা করবো, আপনারা সকলেই সহযোগীতার করবেন।

 

ইএফ/

 

Read more — উত্তরাঞ্চল
Home