উত্তরা প্রতিদিন
ঢাকা

পুঠিয়ায় ঈদ উপলক্ষে জোরদার বাজার মনিটরিং

উত্তরা প্রতিদিন পুঠিয়া প্রতিবেদক ১৩ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ণ
পুঠিয়ায় ঈদ উপলক্ষে জোরদার বাজার মনিটরিং
সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলার বৃহত্তর বানেশ্বর হাটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাপড় ও প্রসাধনী সামগ্রী দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার সময় বানেশ্বর বাজারে কাপড় ও প্রসাধনী সামগ্রীর দোকানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় এক জন ব্যবসায়ীকে অসংগতি পরিলক্ষিত হওয়ায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, পবিত্র রমজান মাসে যাতে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত দামে কাপড় বা প্রসাধনী সামগ্রীরসহ কোন প্রকার জিনিস পত্রের দাম অতিরিক্ত মাত্রায় নেওয়া না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ও ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

 

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home