উত্তরা প্রতিদিন
ঢাকা

নগরীতে লাইসেন্সবিহীন বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৩ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ণ
নগরীতে লাইসেন্সবিহীন বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা
অনুমোদনহীন বেকারীতে অভিযান চালিয়েছে বিএসটিআই -উত্তরা প্রতিদিন

রাজশাহী নগরীতে একটি লাইসেন্সবিহীন বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বিসিক শিল্প নগরী এলাকায় মেসার্স ন্যাশনাল বেকারীতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে বিএসটিআই’র বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। 

বিএসটিআই জানায়, বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে মেসার্স ন্যাশনাল বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করা হচ্ছিলো। তাই প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

 

ইএফ/

 

Read more — উত্তরাঞ্চল
Home