উত্তরা প্রতিদিন
ঢাকা

বিশ্বকাপে অংশ নেবে না ইরান: ক্রীড়ামন্ত্রী

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১২ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ণ
বিশ্বকাপে অংশ নেবে না ইরান: ক্রীড়ামন্ত্রী

 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করায় দেশটি ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেবে না বলে জানিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে তাদের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়।

বুধবার (১১ মার্চ) রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে তিনি এ কথা বলেন।

আহমদ দুনিয়ামালি বলেন, ‘যেহেতু এই দুর্নীতিগ্রস্ত শাসকগোষ্ঠী (যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে, তাই কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।’

২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে হবে বিশ্বকাপের আসন্ন আসর।

আহমদ দুনিয়ামালি বলেন, ‘আমাদের সন্তানরা নিরাপদ নয়। মূলত এমন পরিস্থিতিতে অংশ নেওয়ার মতো পরিবেশই নেই।’

তিনি আরও বলেন, ‘ইরানের বিরুদ্ধে তাদের বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডের ফলে আট-নয় মাসে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এতে আমাদের হাজারো মানুষ নিহত ও শহীদ হয়েছেন। তাই সেখানে আমাদের উপস্থিতি নিশ্চিতভাবেই সম্ভব নয়।’

 

Read more — খেলাধুলা
Home