উত্তরা প্রতিদিন
ঢাকা

ইরানের আরেকটি স্কুলে আঘাত হেনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র

বিদেশ ডেস্ক ১০ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ণ
ইরানের আরেকটি স্কুলে আঘাত হেনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র

ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি ক্ষেপণাস্ত্র দেশটির মধ্যাঞ্চলের শহর খোমেইনের একটি স্কুলে আঘাত হেনেছে। এতে হাফেজ খোমেনি নামের স্কুল ও আশপাশের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে দক্ষিণাঞ্চলের শহর মিনাবে মেয়েদের একটি স্কুলে হামলায় অন্তত ১৭০ শিশু প্রাণ হারায়। এতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার নমুনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। ঘটনাটির আনুষ্ঠানিক তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ।

পৃথক প্রতিবেদনে মেহের নিউজ জানিয়েছে, তেহরানে হামলায় ধসে যাওয়া একটি ভবন থেকে মঙ্গলবার ১ বছর বয়সী কন্যাশিশুর মরদেহ উদ্ধার হয়েছে। টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জরুরি উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালাচ্ছেন। পরে সেখান থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ইরানি কর্তৃপক্ষ বলছে, চলমান যুদ্ধে বেশ কয়েকটি বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে বৃহৎ পরিসরে হামলা চালিয়েছে।

 

Read more — আন্তর্জাতিক
Home