উত্তরা প্রতিদিন
ঢাকা

এটা আমাদের পছন্দের যুদ্ধ নয়, প্রয়োজনের যুদ্ধ: ইরান

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ৯ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ণ
এটা আমাদের পছন্দের যুদ্ধ নয়, প্রয়োজনের যুদ্ধ: ইরান

সামরিক সংঘাত চলমান থাকায় এই মুহূর্তে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। খবর আলজাজিরার।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতির মধ্যস্থতার বিষয়ে আলোচনা করা অর্থহীন।

বাঘায়ি জানান, ‘সামরিক সংঘর্ষ এখনো চলমান। এমন পরিস্থিতিতে আমাদের মাতৃভূমি রক্ষার বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলা প্রাসঙ্গিক নয়।’

তিনি আরো বলেন, ‘আমরা এই যুদ্ধ শুরু করিনি বা উসকানি দিইনি। এটি আমাদের পছন্দের যুদ্ধ নয়; বরং আমাদের ওপর চাপিয়ে দেওয়া এক প্রয়োজনের যুদ্ধ।’

 

Read more — আন্তর্জাতিক
Home